কী আছে নুসরাত ফারিয়ার ২৪ সেকেন্ডের ভিডিওতে?

কী আছে নুসরাত ফারিয়ার ২৪ সেকেন্ডের ভিডিওতে? - the Bengali Times
ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। তবে এবার কোনো চলচ্চিত্র নয়, মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিও দিয়েই ভক্তদের মন জয় করেছেন তিনি।

ভিডিওটিতে দেখা যায়, সোনালি রঙের ঝলমলে পোশাকে রূপসী ফারিয়াকে। খোলা কার্লি চুল, গভীর চাহনি, আর হাতে ধরা একটি গোলাপ—সব মিলিয়ে রোমান্টিক এক আবহে মোহিত হয়ে পড়েছে নেটদুনিয়া। তার আবেদনময়ী উপস্থিতি এবং অনবদ্য এক্সপ্রেশন মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

- Advertisement -

ভিডিওটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামের মন্তব্যের ঘর ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। অনেকে লিখেছেন, “রীতিমতো সিনেমার দৃশ্য মনে হচ্ছে”, কেউবা বলেছেন, “ফারিয়া মানেই স্টাইল ও গ্ল্যামারের আধার”।

উল্লেখ্য, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া আজ একজন প্রতিষ্ঠিত চিত্রনায়িকা ও উপস্থাপিকা। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বস টু’, ‘শাহেনশাহ’, ‘ঢাকা ২০৪০’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা এবং ফ্যাশন স্টেটমেন্ট তরুণ প্রজন্মের কাছে বরাবরই আলোচনার বিষয়।

- Advertisement -

Related Articles

Latest Articles