সব কিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই : জয়া

সব কিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই : জয়া - the Bengali Times
অভিনেত্রী জয়া আহসান

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। দীর্ঘ সময় পর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’।

দুটি সিনেমাই দারুণ সাড়া ফেলেছে। হলে দর্শক টানছে। এই দুটি সিনেমায় সম্পূর্ণই ব্যতিক্রমী দুই আমেজ নিয়ে দর্শকের সামনে এসেছেন এই অভিনেত্রী। সেই আমেজ না কাটতেই ভারতের টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া।

- Advertisement -

জয়া আহসান সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, শৈশব এবং মায়ের সঙ্গে তার বিশেষ বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেছেন। জয়া জানিয়েছেন, তার প্রথম কানের দুল এখনও যত্নে রাখা আছে। ছোটবেলায় নানুর দেওয়া ছোট্ট ছোট্ট ঝুমকোও তার কাছে অমূল্য সম্পদ।

অভিনেত্রীর কথায় বলেন, ‘আমার সব কিছুতে নানুর একটা বড় ভূমিকা রয়েছে। সেই প্রথম আমার জন্য একটা শাড়ি কেনা হল তখন আমি সপ্তম কি অষ্টম শ্রেণি। আমার নানু মানে টাঙ্গাইল থেকে শাড়ি কিনে দিল। সে দিন প্রথম মনে হল, অফিসিয়ালি আমি বড় হয়ে গিয়েছি।’

ব্যক্তি সম্পর্কের জটিলতা প্রসঙ্গে জয়া আক্ষেপ করে বলেন, ‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ… আর কী কী যেন আছে? এসব ভাবনায় সব কিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই।’

জয়া তার মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বললেও তা প্রকাশে এক ধরনের জড়তা অনুভব করেন। তিনি বলেন, ‘আমাদের সংসারে আমাদের মা সূর্য। মায়ের সংসারে শুধুই যে সন্তানে সীমাবদ্ধ তা নয়। পোষ্যরা আছে, পরিচারিকারা আছেন এরাও সমান গুরুত্বপূর্ণ।’

জয়ার কথায়, ‘মাকে কখনো বলিনি, আমি তোমাকে ভালবাসি। মাকে ডেকে কখনও আবার দুঃখপ্রকাশও করিনি। কেমন যেন লাগে! অথচ পৃথিবীর সকলের কাছে বলতে পারি ‘সরি’।’

- Advertisement -

Related Articles

Latest Articles