এক বছর আগে বিয়ের ঘোষণা দিয়েছি, একটা পাত্রও পাই নাই

এক বছর আগে বিয়ের ঘোষণা দিয়েছি, একটা পাত্রও পাই নাই - the Bengali Times
লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন

লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত কাজ করলেও মাঝখানে জীবনের বাস্তবতায় কিছুদিন বিরতি নিয়েছিলেন। এরপর নানা সংগ্রাম পার করে নতুন করে আবারো জ্বলে উঠেছেন এই অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বলিউড প্রাঙ্গনেও তার ওঠাবসা নজর কেড়েছে সবার।

২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটকে বিয়ে করেছিলেন অভিনেত্রী বাঁধন। বিয়ের এক বছর পর তাদের সংসারে আসে কন্যাসন্তান সায়রা। তবে দাম্পত্য কলহে ২০১৪ সালের ১০ আগস্ট তাদের সংসার ভেঙে যায়। এরপর প্রায় এক দশক সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন বাঁধন। আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাঁধন বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব, পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলে বিয়ে করব।

- Advertisement -

তবে এক বছর আগে বিয়ের ঘোষণা দিলেও, এখনো মনের মতো কোনো পাত্র খুঁজে পাননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার এই খোলাখুলি মন্তব্য আবারও উঠে এসেছে বিনোদন মহলে।

গত বছর বাঁধন জানিয়েছিলেন যে তিনি আবারও বিয়ে করতে প্রস্তুত এবং নতুন জীবন শুরু করতে চান। সেই ঘোষণা দেওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও, তার সেই ইচ্ছা এখনো পূরণ হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, এক বছর আগে বিয়ে করার ঘোষণা দিয়েছি, এখনো একটা পাত্র পেলাম না। তার এই কথায় যেমন হালকা হতাশার সুর ছিল, তেমনি ছিল নির্ভার হাসির ঝলক।

ব্যক্তিগত জীবনকে আড়ালে না রেখে খোলামেলা কথা বলার জন্য পরিচিত বাঁধন। তার এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি ব্যক্তিগতভাবে একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিষয়ে আন্তরিক, কিন্তু হয়তো সঠিক মানুষটির জন্য অপেক্ষা করছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles