ফের আলোচনায় রুনা খান

ফের আলোচনায় রুনা খান - the Bengali Times
রুনা খান

আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। চল্লিশের কোঠায় বয়স হলেও আত্মপ্রকাশে কোনো সংকোচ নেই তার। বরং সময়ের সঙ্গে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করছেন তিনি। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব আর স্টাইলেও নিজের অবস্থান জানান দিচ্ছেন রুনা।

রুনা খান বরাবরই বয়স নিয়ে খোলামেলা। তার মতে, বয়স লুকিয়ে রাখার কিছু নেই—এটা উদযাপন করার মতো একটি বিষয়। তবে সামাজিক মাধ্যমে প্রায়ই তাকে তুলনা করা হয় বয়সে বড় জয়া আহসানের সঙ্গে। এই তুলনাকে তিনি ‘বোকামি’ বলেই মনে করেন।

- Advertisement -

নিজেকে নানা ভাবে নীরিক্ষণ করছেনে এই অভিনেত্রী। ওজন কমিয়েছেন। নিজের ফ্যাশন ধরনে এনেছেন পরিবর্তন।

এ কারণে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসছেন বারবার। রুনা খান এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। গতকাল তিনি হাডসন নদীর তীরে বেশকিছু ছবি তুলে পোস্ট করেছেন। ছবিগুলো নিয়ে বেশ চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে।

রুনা খানের মন্তব্যবাক্সে সাধারণের মন্তব্য করতে পারছেন না, তা ছবিগুলো সামাজিক মাধ্যমে সেভ করে পোস্ট করে অনেকেই মন্তব্য করছেন।

এসব মন্তব্যে ইতিবাচক নেতিবাচক অভিমত রয়েছে।

তবে নির্মাতা নোমান রবিন নিজের অভিমত জুড়ে দিয়েছেন। তিনি নিজের ভাষায় বলছেন, আমার বউডারে এমন বেহেস্তি পোষাকে মুক্ত আকাশের নিচে উড়তে দেখতাম চাই। কোনো টেনশন ছাড়া, জড়তা ছাড়া বউ বাচ্চাগুলারে চলাফেরা করতে দেখতে চাই। আম্রিকা এমন এক দেশ যেখানে চোখের ইবাদত, মুখের ইবাদত, সর্বোপরি চিন্তার ইবাদতকে প্রধান্য দেয়া হয়। খুব শিগ্রই নিউ ইয়র্কে আসমু। ভালো থাকো।

ঈদুল আজহায় চলচ্চিত্র-সিরিজ—সব মাধ্যমেই রয়েছেন অভিনেত্রী রুনা খান। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ এসেছে তাঁর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। অন্যদিকে, আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ এবং ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’।

 

- Advertisement -

Related Articles

Latest Articles