ওরা চায় আমাকে সুইসাইড করাতে : মিষ্টি জান্নাত

ওরা চায় আমাকে সুইসাইড করাতে : মিষ্টি জান্নাত - the Bengali Times
মিষ্টি জান্নাত

কালো জাদু নিয়ে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুধবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।

আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার উল্লেখ করে আরো জানান, যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না।

- Advertisement -

আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো তিনি ডায়েরিতে লিখে রেখেছেন বলে জানান এই অভিনেত্রী।

 

- Advertisement -

Related Articles

Latest Articles