যেভাবে ফের বান্ধবীর সঙ্গে এক হলেন এনজো ফার্নান্দেজ

যেভাবে ফের বান্ধবীর সঙ্গে এক হলেন এনজো ফার্নান্দেজ - the Bengali Times
ছবি সংগৃহীত

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বেশ সুখেই চলছিল আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দাম্পত্য জীবন। ইতোমধ্যে এনজো-ভ্যালেন্টিনা কার্বান্তেসের সংসারে দুটি সন্তানও রয়েছে। তবে হঠাৎই সেই সম্পর্কে চিড় ধরে গত বছরের অক্টোবরে। দুজন যৌথ সিদ্ধান্তে পরস্পর দূরত্ব টানার সিদ্ধান্ত নেন। কিন্তু ভালোবাসার টানে আবারও বান্ধবীর সঙ্গে এক হলেন এনজো। তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার নেপথ্য গল্প শোনালেন ভ্যালেন্টিনা।

বেশ কিছুদিন ধরেই দুজনের দাম্পত্য সম্পর্ক আবারও জোড়া লাগছে বলে ইঙ্গিত পাওয়া যায়। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে একসঙ্গে। সেটাই এবার নিশ্চিত করলেন ভ্যালেন্টিনা। সম্প্রতি ‘ডোন্ট থিঙ্ক সো মাচ’ নামে এক টিভি শোতে এনজোর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। আর্জেন্টাইন মডেল ও ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা এনজোকে দ্বিতীয় সুযোগ দেওয়া প্রশ্নে জবাব দেন, ‘দ্বিতীয় সুযোগ তো মানুষ হিসেবে আমাদের সবারই প্রাপ্য। ভুল তো করতেই পারি। তবে তৃতীয় বা চতুর্থ সুযোগ নয়, আর নয়। আমরা এখন অনেক ভালো আছি।’

- Advertisement -

দুজনের বিচ্ছেদের সময়টা যে কঠিন কেটেছে তা অকপটে স্বীকার করেছেন এনজোর বান্ধবী। তবে গত বছরের শেষ দিকে দুজনকে ফের একসঙ্গে দেখা যেতে থাকে। সন্তানদের নিয়ে ক্রিস্টমাস উদযাপন, শপিংমলে ঘুরাঘুরি দেখে গুঞ্জন শুরু হয়– আবারও বুঝি মিলন ঘটছে এই তারকা দম্পতির। আর্জেন্টিনা ও চেলসি তারকার সঙ্গে বিচ্ছেদ শেষে কীভাবে আবার এক হলেন সেসবই এক অনুষ্ঠানে জানালেন ভ্যালেন্টিনা।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোভাবে জানি। এনজো এখন আমার দিকে ফিরেছে এবং জানে আমি ঠিক কোন অবস্থায় ছিলাম। তবুও দুজনের ফের মিলিত হওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না।’ এর আগে এনজো-ভ্যালেন্টিনার বিচ্ছেদ ঘোষণায় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল একাধিক নারীর সঙ্গে নাম এসেছিল এনজোর। এর মধ্যে আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোল নিজেই সেই গুঞ্জন উড়িয়ে দেন। এই তালিকায় নাম ছিল জনপ্রিয় মডেল পাম্পিতারও। তিনি নাকি ফোন করে সেসব খবর মিথ্যা বলে জানান ভ্যালেন্টিনাকে।

এখন আর ঝগড়া করেন না দুজন। এমনকি এনজোর চিন্তাভাবনাও বদলাতে চান না বলে জানান ভ্যালেন্টিনা, ‘আগে সে যদি আমাকে নিয়ে কোথাও যেতে চাইত, আমি বলতাম, বাচ্চাদের রেখে যাব না। এখন কিন্তু আমি রাজি হই। তবে তিন দিনের বেশি নয়। বাচ্চাদের খুব মিস করি। আমি এনজোকে বদলাতে চাই না। ও যেমন, আমি তেমন করেই মেনে নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনে ফেলেছি।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles