পুরুষেরা তাঁর শরীর থেকে ফেরাতে পারে না নজর, ৪৭-এও বিয়ে না করার কারণ!

পুরুষেরা তাঁর শরীর থেকে ফেরাতে পারে না নজর, ৪৭-এও বিয়ে না করার কারণ! - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডের সলমন খান বা সুস্মিতা সেনের মতোই যাঁরা বিয়ের পথে হাঁটেননি, তাঁদের মধ্যে অন্যতম নাম দিব্যা দত্ত। তবে বিয়ে না করলেও, দিব্যা কিন্তু একেবারেই একা নন। সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে দিব্যা জানালেন, কেন তিনি বিয়ের পথে হাঁটতে চান না, আর কীভাবে ‘সম্পূর্ণতা’ আসতেই পারে নিজের ভিতর থেকেও।

“ভাল সঙ্গী পেলে বিয়ে ভাল, না পেলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে” — বললেন দিব্যা। অভিনেত্রীর মতে, “যদি সম্পর্ক আপনাকে নীচে নামিয়ে দেয়, তাহলে নিজেকে ভালবাসাই অনেক শ্রেয়।” তিনি বলেন, এখনও প্রচুর পুরুষের দৃষ্টি তাঁর দিকে আসে, মনযোগও পান ভাল-ই তবু সম্পর্কটা তখনই হওয়া উচিত যখন সত্যিই যোগাযোগ তৈরি হয়। আরও এক দারুণ মন্তব্য করেছেন দিব্যা— “বিয়ে করতে চাই না, কিন্তু একটা সঙ্গী চাই, যার সঙ্গে ঘুরতে যেতে পারি। আর যদি সেটা না-ও হয়, তবু আমি খুশি।” কথাশেষে, “আমার এক বন্ধু একটা দারুণ প্রিজন করেছিল— কেউ জিজ্ঞেস করছে, ‘তুমি এত সুন্দর, এত কেয়ারিং, তাও একা কেন?’ আমি বলেছি, ‘বোধহয় আমি ওভারকোয়ালিফায়েড।’”

- Advertisement -

শেষবার তিনি নজর কাড়েন সুপারহিট ছবি ‘ছাবা’তে, যেখানে ভিকি কৌশল ছিলেন ছত্রপতি সাম্ভাজি, রশ্মিকা মন্দানা ও অক্ষয় খন্নাও গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি সারা বিশ্বে ৮০৭.৮৮ কোটি টাকা রোজগার করেছে এবং বর্তমানে নেটফ্লিক্সে -এ স্ট্রিম হচ্ছে।

শীঘ্রই দিব্যাকে দেখা যাবে ‘নাস্তিক’ ছবিতে, যেখানে রয়েছেন অর্জুন রামপাল, ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিখ্যাত হর্ষালী মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ বর্মা।

সূত্র : আজকাল

- Advertisement -

Related Articles

Latest Articles