নির্ধারিত সময়ের আগেই ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি পর্যালোচনার প্রত্যাশা মেক্সিকোর

নির্ধারিত সময়ের আগেই ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি পর্যালোচনার প্রত্যাশা মেক্সিকোর - the Bengali Times
ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি পর্যালোচনা শুরু হওয়ার কথা ২০২৬ সালে

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি নির্ধারিত সময়ের আগেই পর্যালোচনার প্রত্যাশা করছে মেক্সিকো। দেশটির অর্থমন্ত্রী সোমবার এ কথা বলেন।

ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি পর্যালোচনা শুরু হওয়ার কথা ২০২৬ সালে। কিন্তু মেক্সিকান অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই পর্যালোচনা শুরু হওয়ার প্রত্যাশা করছেন তিনি। আমার ধারণামতে সময়টা চলতি বছরের দ্বিতীয়ার্ধের কিছু আগে বা পরে।

- Advertisement -

২০২০ সালে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের স্থলাভিষিক্ত হয় ইউসএমসিএ। মার্কিন প্রেসিডেন্ট ডেনাাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চুক্তিটি নিয়ে আলোচনা হয়। ছয় বছর পর তিন দেশের যৌথ পর্যালোচনার বাধ্যবাধকতা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই নির্ধারিত সময়ের আগেই চুক্তিটি পর্যালোচনার কথা বলে আসছেন। সেই সঙ্গে সব বাণিজ্য অংশীদারের চেয়ে যুক্তরাষ্ট্রের বেশি সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আসছেন।

শুল্ক নিয়ে বিরোধ সত্ত্বেও ইউএসএমসিএ এখনো কার্যকর আছে। কেবলমাত্র মেক্সিকো থেকে ইস্পাত ও সংযোজিত গাড়ি যুক্তরাষ্ট্রে রপ্তানিকেই ক্ষতিগ্রস্ত করছে।

এব্রার্ড বলেন, এটা আমাদের জন্য ভালো। কারণ, বিশে^র অন্যান্য অঞ্চলের তুলনায় চুক্তিটি এখানে কীভাবে কাজ করছে সেই ধারণা এটি স্পষ্ট করবে। যুক্তরাষ্ট্রে ইস্পাত, অ্যালুমিনিয়াম, কার এবং টমেটো রপ্তানির সুবিধাজনক শর্ত নিয়ে কাজ করছে মেক্সিকো।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles