সংসদ সদস্যকে বিয়ে করতে যাচ্ছেন রিঙ্কু

সংসদ সদস্যকে বিয়ে করতে যাচ্ছেন রিঙ্কু - the Bengali Times
রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ ছবি সংগৃহীত

ভারতীয় তরুণ তারকা রিংকু সিংয়ের সঙ্গে এক রাজনীতিবিদের বিয়ে নিয়ে ফের গুঞ্জন চাউর হয়েছে। গেল জানুয়ারিতে দেশটির এক রাজনীতিবিদের সঙ্গে এই ক্রিকেটারের নাম জড়িয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সে রাজনীতিবিদ সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ। আগামী ৮ জুন তার সঙ্গেই বাগদান হতে যাচ্ছে রিংকুর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৮ জুন লক্ষ্ণৌর একটি পাঁচ তারকা হোটেলে তাদের আংটি বদলের কথা রয়েছেন করবেন রিংকু-প্রিয়া। এরপর আগামী ১৮ নভেম্বর বারানসির তাজ হোটেলে সাত পাকে বাঁধা পড়বেন তারা।

কলকাতার আইপিএল অভিযান শেষ হয়েছে। ভারত দল এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ব্যস্ত আছে। তবে রিঙ্কু ভারতের হয়ে শুধু সাদা বলেই খেলে থাকেন। দারুণ এই ফুরসতটাকে তাই বিয়ে করার জন্য আদর্শ সময় মনে করছেন তিনি।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ জুন উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের একটি অভিযান হোটেলে বাগদান সারবেন রিঙ্কু ও প্রিয়া। যেখানে উপস্থিত থাকবেন রাজনীতি, খেলা, বিনোদন এবং শিল্প জগতের একাধিক তারকা ব্যক্তিত্বরা। এরপর আগামী ১৮ নভেম্বর বারানসীর তাজ হোটেলে বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে। জানা গেছে, পারম্পরিক রীতি-রেওয়াজ মেনেই সম্পন্ন করা হবে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই প্রিয়ার সঙ্গে রিঙ্কুর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। কিছু দিন আগে দু’পক্ষই বিষয়টি মেনে নেয়। স্ত্রীর মতো রিঙ্কুর শ্বশুরও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি উত্তরপ্রদেশের কেরাকাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়ক। মূলত, প্রিয়া তার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজনীতিতে নামেন প্রিয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে জেতেন প্রিয়া। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তিনি।

২০২৩ সালের আইপিএলে যশ দয়ালকে পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতাকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ার পরই প্রচারের আলোয় আসেন রিঙ্কু। এরপর সুযোগ পান ভারতের হয়ে টি-টোয়েন্টিতে। যদিও এবারের আসরে তার পারফরম্যান্স ছিল একদমই বিবর্ণ। ১৩ ম্য়াচে তিনি মোট ২০৬ রান করেছেন। এরমধ্যে তার ব্যাটিং গড় ২৯.৪৩ এবং স্ট্রাইক রেট ১৫৩.৭৩।

 

- Advertisement -

Related Articles

Latest Articles