‘তুমি জানো তোমার গোলাপী গাল, এসব কথা তারা শরীরে হাত দিয়েই বলতো’

‘তুমি জানো তোমার গোলাপী গাল, এসব কথা তারা শরীরে হাত দিয়েই বলতো’ - the Bengali Times
প্রীতি জিনতা ছবি সংগৃহীত

প্রীতি জিনতা, বলিউডের কেবল উজ্জ্বল সুন্দরী এক অভিনেত্রীই নন, বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিজেকে আড়ালে রাখা বা এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করার জন্যও পরিচিত। তিনি একবার এক পুরুষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর সেটা নিয়ে তুমুল প্রতিবাদও করেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, সে সময় তিনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন।

- Advertisement -

অভিনেত্রী দিল্লিতে তার সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের একটি ভয়াবহ ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘স্কুলে আমি মেয়েদের স্কুলে পড়তাম। এর কারণ সেখানে কোনো ইভটিজিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আসলে তা নয়। সেখানে সবই ছিল। স্কুলের বাইরে বের হলেই টিজিংয়ের শিকার হতাম।’

প্রীতি স্মৃতিচারণ করে বলেন, ‘স্কুলে মেয়েরাও কম ছিল না। ‘তুমি জানো তোমার গোলাপী গাল, খুব হালকা ত্বক, এসব বেশ দারুন!’ এসব কথা তারা শরীরে হাত দিয়েই বলতো। মেয়ে বলে শুরুতে গায়ে মাখাতাম না। কিন্তু পরে তাদের সাবধান করে দিয়েছি। কিন্তু বাইরে ছেলেদের মুখ বন্ধ করাবো কীভাবে? তারা আমাকে জ্বালাতন করার চেষ্টা করত।’

- Advertisement -

Related Articles

Latest Articles