আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমণি

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমণি - the Bengali Times
পরীমনি

বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। আলোচনা-সমালোচনা সব মিলিয়ে অধিকাংশ সময় নেটিজনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পর্দার প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা সিঙ্গেল মা হওয়ার সাহসিকতা, সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে। কিন্তু আজকের পরীমনি যেন আরও পরিণত।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পরীমনি। ছোট্ট এক বাক্যে তিনি লিখলেন এক গভীর উপলব্ধি। তা হচ্ছে- আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।

- Advertisement -

এই কথার পেছনে রয়েছে পরীমনির নিজস্ব বেঁচে থাকার গল্প। পরীর লেখা তা এভাবে প্রকাশ পেয়েছে, আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে। নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের অনেকেই মনে করেছিল, আমি হয়তো আর নিজেকে সামলাতে পারব না। কিন্তু আজও আমি দাঁড়িয়ে আছি আমার সন্তানদের কারণে।

পরীমনি আরও যোগ করেন, এখন এই মুহূর্তে আমি ভাবছি মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন। সত্যি, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles