পরীক্ষার খাতায় সরকারের কাছে ‘বউ’ চাইলেন কলেজছাত্র

পরীক্ষার খাতায় সরকারের কাছে ‘বউ’ চাইলেন কলেজছাত্র - the Bengali Times
ফয়সাল আলী

পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে ‘বউ’ চেয়ে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন ফরিদপুরের মধুখালীর এক কলেজছাত্র। শুধু তাই নয়, খাতায় প্রধানমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায়।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফয়সাল আলী (১৮)। তিনি কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ইসলামের ইতিহাস পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে কয়েক দিন আগে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট শিক্ষক মো. জাহিদুল ইসলামের। পরে তিনি কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান।

- Advertisement -

পরীক্ষার খাতায় ফয়সাল লিখেছেন, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।’ এরপর শীতের কষ্টের কথা উল্লেখ করে বন্ধু অভি ও ছামিরের প্রসঙ্গ টেনে সরকারের কাছে যুবকদের জন্য বউয়ের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ বিষয়ে ফয়সাল আলী বলেন, মজা করেই এমন কথা লিখেছিলেন তিনি। এ ধরনের লেখা দেওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন এই শিক্ষার্থী।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, ঘটনাটি দুঃখজনক। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles