পর্নো তারকাকে শুভেচ্ছাদূত করায় তোপের মুখে হামজার সাবেক ক্লাব

পর্নো তারকাকে শুভেচ্ছাদূত করায় তোপের মুখে হামজার সাবেক ক্লাব - the Bengali Times
ই স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি

অনলাইন জুয়া প্রতিষ্ঠানের নতুন প্রচারণাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটি। ক্লাবটির প্রধান জার্সি স্পন্সর প্রতিষ্ঠান ‘বিসি ডট গেম’ রাশিয়ার প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা কনটেন্টের পরিচিত মুখ ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফিকে ব্র্যান্ড শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে লেস্টার সিটির সমর্থকদের সংগঠন ‘ফক্সেস ট্রাস্ট’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে ইভা এলফিকে ভিন্নধর্মী আবেদনময় উপস্থাপনায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, এ ধরনের প্রচারণার সঙ্গে ক্লাবের নাম ও পরিচিতি যুক্ত হওয়ায় লেস্টার সিটির ঐতিহ্যবাহী পারিবারিক ও সুশৃঙ্খল ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

- Advertisement -

ক্যারাসাওভিত্তিক অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠান ‘বিসি ডট গেম’ ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকে লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে বৈধ পরিচালন লাইসেন্স নেই। এ কারণে চুক্তির শুরু থেকেই এর সঙ্গে ক্লাবের অংশীদারত্ব নিয়ে আপত্তি জানিয়ে আসছেন সমর্থকেরা।

এক বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট জানায়, ক্লাব শুধু একটি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেনি; এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে, যার যুক্তরাজ্যে পরিচালনার লাইসেন্স নেই, অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ রয়েছে। এবার সেই প্রতিষ্ঠানের প্রচারণায় প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া একজনকে যুক্ত করা হয়েছে।

সমর্থক সংগঠনটির মতে, জুয়া ও পর্নোগ্রাফি—দুটিই বিশেষ করে তরুণদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অথচ এ ধরনের দুই ক্ষেত্রকে একই প্রচারণার আওতায় এনে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে ক্লাবের সুনাম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে।

ফক্সেস ট্রাস্ট আরও জানায়, মৌসুম শেষে পরিচালিত তাদের এক জরিপে ৭৩ শতাংশ সমর্থক এই স্পন্সরশিপের বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে মাত্র ৫ শতাংশ সমর্থক এতে সন্তুষ্টি জানিয়েছেন। এ পরিস্থিতিতে সমর্থকদের প্রতি জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানের লোগো নেই—এমন সংস্করণ কেনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর আগেও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে আপত্তি উঠেছিল। ২০২৫ সালের মে মাসে ‘কোলিশন টু এন্ড গ্যাম্বলিং অ্যাডস’ লেস্টার সিটিকে চিঠি দিয়ে স্পন্সরশিপের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানায়। একই সঙ্গে যুক্তরাজ্যের জুয়া নিয়ন্ত্রণকারী সংস্থা গ্যাম্বলিং কমিশনের কাছে প্রতিষ্ঠানটির প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তারা। সংগঠনটির অভিযোগ ছিল, যুক্তরাজ্যে বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সহজেই প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে।

ক্রমবর্ধমান সমালোচনার মুখে বৃহস্পতিবার লেস্টার সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রধান স্পন্সরের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমর্থকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা তারা গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে সমর্থকদের ক্ষোভের মুখে স্পন্সরশিপ নিয়ে ক্লাব শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেটিই দেখার বিষয়।

- Advertisement -

Related Articles

Latest Articles