বর্ষসেরা একাদশের দৌড়ে মেসি-রোনালদো, আছেন ইয়ামাল-এমবাপ্পেও

বর্ষসেরা একাদশের দৌড়ে মেসি-রোনালদো, আছেন ইয়ামাল-এমবাপ্পেও - the Bengali Times
ফুটবল দুনিয়ার দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও একই মঞ্চে

ফুটবল দুনিয়ার দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও একই মঞ্চে। ফিফপ্রোর ২০২৬ সালের বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই কিংবদন্তি। ২৬ জনের এই তালিকায় রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, আরলিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিন ইয়ামালের মতো তারকারাও।

বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়েছে প্রাথমিক এই তালিকা। ভোটাভুটিতে অংশ নিয়েছেন মোট ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার। নির্ধারিত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে নির্বাচিত করা হবে চূড়ান্ত একাদশ।

- Advertisement -

তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে স্পেনের। দেশটির ছয় ফুটবলার জায়গা পেয়েছেন ২৬ জনের এই সংক্ষিপ্ত তালিকায়। তারা হলেন ডেভিড রায়া, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি ও লামিন ইয়ামাল।

অন্যদিকে, বয়সকে যেন হার মানিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির সঙ্গে তার নামও রয়েছে এই তালিকায়। পাশাপাশি জায়গা পেয়েছেন ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন।

তবে তালিকায় জায়গা না পাওয়া কয়েকজন তারকার অনুপস্থিতি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ব্যালন ডি’অরের আলোচিত খেলোয়াড় উনাই সিমন, ফাবিয়ান রুইজ ও ফেরান তোরেস বাদ পড়েছেন। একইভাবে পিএসজি তারকা উসমান ডেম্বেলে এবং চ্যাম্পিয়নস লিগজয়ী দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় জোয়াও নেভেস, উইলিয়ান পাচো ও মারকিনিয়োসও জায়গা পাননি।

গত বছরের একাদশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এবার জিয়ানলুইজি ডোনারুমা, কোল পালমার ও উসমান ডেম্বেলে বাদ পড়েছেন। বাকি আটজন খেলোয়াড় আবারও বর্ষসেরা একাদশে জায়গা ধরে রাখার লড়াইয়ে রয়েছেন।

আগামী ৯ নভেম্বর ২৬ জনের এই তালিকা থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত পুরুষদের ‘ওয়ার্ল্ড ১১’। ফলে শেষ পর্যন্ত কারা জায়গা পান, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

এক নজরে ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা

গোলরক্ষক: ডেভিড রায়া, থিবো কোর্তোয়া ও এমিলিয়ানো মার্তিনেজ।

রক্ষণভাগ: পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মধ্যমাঠ: পেদ্রি, রদ্রি, জুড বেলিংহাম, এনজো ফার্নান্দেজ, ব্রুনো ফার্নান্দেজ, ডেক্লান রাইস ও ভিতিনহা।

আক্রমণভাগ: লামিন ইয়ামাল, আরলিং হালান্ড, হ্যারি কেইন, খভিচা কাভারাতসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, মাইকেল ওলিসে ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

- Advertisement -

Related Articles

Latest Articles