সানিয়ার ছেলেকে নায়ক বানাতে চান ফারাহ, দিয়ে রেখেছেন ১০০ রুপিও

সানিয়ার ছেলেকে নায়ক বানাতে চান ফারাহ, দিয়ে রেখেছেন ১০০ রুপিও - the Bengali Times
সানিয়া মির্জা ও তার ছেলে ইজহান মির্জা মালিক ছবি সংগৃহীত

টেনিস তারকা সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিককে নিয়ে বলিউডে সিনেমা বানাতে চান নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। এ জন্য ইজহানের জন্মের পরই সানিয়ার হাতে ১০০ রুপির একটি নোট তুলে দিয়েছিলেন তিনি। ফারাহর সেই স্মৃতিচিহ্ন আজও যত্ন করে রেখে দিয়েছেন সানিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঞ্চালনায় ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ ঘটনা জানান সানিয়া।

- Advertisement -

সানিয়া বলেন, ইজহানের জন্মের পর ফারাহ তাঁকে ১০০ রুপি দিয়ে বলেছিলেন, ছেলে বড় হয়ে অভিনেতা হলে তাঁকে নিয়ে সিনেমা বানাবেন। সেই প্রতিশ্রুতির স্মৃতি হিসেবে ১০০ রুপির নোটটি এখনো নিজের কাছে রেখেছেন তিনি।

সানিয়ার ভাষায়, ‘ফারাহ আমাকে ১০০ রুপি দিয়েছিলেন। বলেছিলেন, ও বড় হয়ে অভিনেতা হলে আমি ওর সঙ্গে সিনেমা করব। সেই ১০০ রুপির নোটটি এখনো আমার কাছে আছে।’

এর আগেও ফারাহর এই প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সানিয়া। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফারাহর রান্নাবিষয়ক ইউটিউব অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে ইজহানকে উদ্দেশ করে ফারাহ বলেছিলেন, তাঁকে বলিউডে নিয়ে আসবেন এবং নিজের সিনেমার নায়ক বানাবেন।

২০১৮ সালে সানিয়া মির্জা ও তাঁর সাবেক স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের ঘরে জন্ম নেয় ইজহান। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে তার। ফুটবল, টেনিস ও সাঁতারের পাশাপাশি ড্রামস বাজাতেও ভালোবাসে সে।

ছেলের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন সানিয়া। তাঁর মতে, ইজহান বড় হয়ে কোন পেশা বেছে নেবে, তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। নিজের পছন্দ অনুযায়ী জীবন গড়ার স্বাধীনতা ছেলেকে দিতে চান এই টেনিস তারকা।

ফারাহর দেওয়া ১০০ রুপির নোটটি তাই শুধু একটি উপহার নয়, ইজহানকে ঘিরে বলিউডের এক মজার প্রতিশ্রুতির স্মৃতিও হয়ে রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles