বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, গেলেন কোথায়? - the Bengali Times
তানজিয়া জামান মিথিলা ও শাকিব খান ছবি ফেসবুক

বিমানের পাশাপাশি সিটে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দুজনের একসঙ্গে বিমানে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে তৈরি হয় নানা প্রশ্ন—হঠাৎ একসঙ্গে কোথায় যাচ্ছেন তারা?

অবশেষে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন মিথিলা নিজেই। জানা গেছে, কোনো সিনেমার শুটিংয়ে নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতেই একসঙ্গে ঢাকা ছেড়েছেন তারা। ইতোমধ্যে নিউইয়র্কেও পৌঁছে গেছেন এই দুই তারকা।

- Advertisement -

বিমান ভ্রমণের ছবির পাশাপাশি মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের পোস্টারও প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’

শাকিব খান ও মিথিলার ভক্তদের কাছে ‘আগুন’ ও ‘এলিনা’ নাম দুটি বেশ পরিচিত। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিবের চরিত্রের নাম ছিল আগুন। অন্যদিকে মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। সিনেমার সেই দুই চরিত্রের নাম ব্যবহার করেই নিউইয়র্ক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসর। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।

ফলে বিমানে পাশাপাশি বসা দুই তারকার ছবি ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, তার উত্তর এখন স্পষ্ট—নতুন কোনো সিনেমার শুটিং নয়, ঢালিউডের জমকালো পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতেই তাদের এই নিউইয়র্ক যাত্রা।

- Advertisement -

Related Articles

Latest Articles