বিথীর সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন তুষার

বিথীর সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন তুষার - the Bengali Times
জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় এসেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। ২০১৯ সালের ওই ভিডিওতে ‘বিথী’ নামে এক নারীর সঙ্গে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করতে শোনা যায় তাকে। এমনকি ওই নারী একসঙ্গে থাকতে না চাইলেও আলাদা ঘরে থেকে তার সঙ্গে থাকার কথা বলেন তুষার।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

- Advertisement -

ভিডিওতে তুষারকে বলতে শোনা যায়, তিনি শুধু বিথীকেই চান। বিথী তার সঙ্গে থাকতে না চাইলে আলাদা ঘরে থেকেও তার কাছাকাছি থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিথীর সঙ্গে জীবন কাটানোর ইচ্ছাকে ‘শর্তহীন’ বলেও উল্লেখ করেন।

ভিডিওতে নিজের বক্তব্যের বিষয়ে তুষার আরও বলেন, তিনি বিষয়টি প্রকাশ্যে বলছেন এবং ভবিষ্যতে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন। ভিডিওটি ২০১৯ সালের বলে জানিয়েছেন নীলা ইসরাফিল। তবে কোন প্রেক্ষাপটে তুষার ওই বক্তব্য দিয়েছিলেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওতে উল্লেখ করা ‘বিথী’ হলেন বিথী সপ্তর্ষি। তিনি সাংবাদিক, লেখক ও নারীবাদী অধিকারকর্মী হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর তিনি আন্তর্জাতিক অনুসন্ধানী গণমাধ্যম নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।

এর আগে ২০২৫ সালের জুনে নীলা ইসরাফিল ও সারোয়ার তুষারের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নীলা জানান, অডিওতে শোনা নারী কণ্ঠটি তারই।

ওই ঘটনার পর তুষারের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন নীলা ইসরাফিল। অভিযোগে তিনি তুষারের বিরুদ্ধে মানসিক ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে আপত্তিকর আচরণের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে তুষারকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বর্তমানে সারোয়ার তুষার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও গণমাধ্যমবিষয়ক প্রধান হিসেবেও দায়িত্বে রয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles