ইয়ামালকে শুভকামনা জানিয়ে যা বললেন এমবাপ্পে

ইয়ামালকে শুভকামনা জানিয়ে যা বললেন এমবাপ্পে - the Bengali Times
কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল

এবারের ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় ক্রমেই সামনে আসছে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের নাম। দুজনের মধ্যে কে এগিয়ে থাকবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ইয়ামালকে শুভকামনা জানিয়েছেন এমবাপ্পে।

‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে নিজের পারফরম্যান্স ও পরিসংখ্যান তুলে ধরে এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ না টেনে তার প্রতিভার প্রশংসা করেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড।

- Advertisement -

এমবাপ্পে বলেন, ইয়ামাল অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তরুণ এই স্প্যানিশ তারকার জন্য শুভকামনা জানান এমবাপ্পে।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জয়ের সাফল্য রয়েছে তার। নতুন মৌসুমের শুরুতেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় রয়েছেন ১৯ বছর বয়সি এই তারকা।

তবে ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। পুরো আসরে তিনি মাত্র একটি গোল করেন। চোটের কারণেও কয়েকটি ম্যাচে পুরোপুরি ফিট ছিলেন না তিনি।

অন্যদিকে ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যানে এমবাপ্পে শক্ত অবস্থানে থাকলেও গত মৌসুমে ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। ফলে এবারের ব্যালন ডি’অর আলোচনায় ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles