ট্রেনে পোশাক খুলে ব্লেড হাতে হামলার অভিযোগ, গ্রেপ্তার অভিনেত্রী

ট্রেনে পোশাক খুলে ব্লেড হাতে হামলার অভিযোগ, গ্রেপ্তার অভিনেত্রী - the Bengali Times
মডেল অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় ছবি সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেল সুরক্ষা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তাঁর কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েন বলে অভিযোগ।

- Advertisement -

গত ১২ আগস্ট রাতে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায় এক যাত্রী বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। পরে রেল সুরক্ষা বাহিনীর সদস্যরা এসে অন্তরাকে আসন ছেড়ে দিতে বলেন।

পুলিশের অভিযোগ, এ সময় অন্তরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি পোশাক খুলে হাতে ব্লেড নিয়ে রেল সুরক্ষা বাহিনীর সদস্যদের ভয় দেখান এবং একজনকে আঘাত করেন বলে অভিযোগ। এ ঘটনায় অভিনেত্রী নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ আরও রয়েছে, অন্তরা একজন কর্মকর্তার পোশাক ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করেন এবং কামরা থেকে বের হতে জানালার কাচ ভাঙার চেষ্টা করেন। পরে ডহানু স্টেশনে ট্রেন থামলে তাকে নামিয়ে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সরকারি কর্মীদের কাজে বাধা, হামলা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles