নারীর বুক অনাবৃত করে ফোনে ধারণ করছেন যুবদলকর্মী, ভিডিও ভাইরাল

নারীর বুক অনাবৃত করে ফোনে ধারণ করছেন যুবদলকর্মী, ভিডিও ভাইরাল - the Bengali Times
অভিযুক্ত যুবদলকর্মী শাহিন মৃধা

বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক অর্ধনগ্ন করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে যুবদলকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৮ আগস্ট) এ ঘটনার ৫৪ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপন করেন অভিযুক্ত যুবদলকর্মী শাহিন মৃধা।

- Advertisement -

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার। ভিডিও ধারণকারী শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একমাস আগে শাহিন ও তার সহযোগীরা বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরে ওই নারীকে এক ছেলের সঙ্গে আটক করেন। পরে ওই নারীকে যৌন হেনস্তার পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। সেই ঘটনা কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, ওই নারী নিজের ওড়না দিয়ে শরীর ও মুখ ঢেকে রাখার চেষ্টা করছেন। এসময় যুবদলকর্মী শাহিন শরীরের ওপর থেকে ওড়না সরিয়ে সম্পূর্ণ অনাবৃত করেন। একপর্যায়ে জোরপূর্বক খাটের ওপর সুইয়ে ভিডিও ধারণ করেন। ভিডিওতে ওই নারীকে যৌন হেনস্তা করার দৃশ্যও ধরা পড়েছে।

এ বিষয়ে জানতে শাহিন মৃধার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, ‌‘বিষয়টির খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। পাশাপাশি কোন প্রেক্ষাপটে ভিডিও ধারণ করা হয়েছে তা জেনে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles