রোনালদোর হাফ ডজন প্রেমিকা, জর্জিনার সঙ্গে বিয়ের গুঞ্জন

রোনালদোর হাফ ডজন প্রেমিকা, জর্জিনার সঙ্গে বিয়ের গুঞ্জন - the Bengali Times
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন শুরু হয়েছে

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহান্তেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

২০১৬ সালে মাদ্রিদের একটি বিলাসবহুল পোশাকের দোকানে রোনালদো ও জর্জিনার পরিচয় হয়। এরপর থেকেই তারা একসঙ্গে জীবন কাটাচ্ছেন। বর্তমানে তাদের পরিবারে পাঁচ সন্তানের লালন-পালনের দায়িত্বও ভাগাভাগি করে নিচ্ছেন এই জুটি।

- Advertisement -

জর্জিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রোনালদোর নাম বিভিন্ন সময় শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তিত্বের সঙ্গে আলোচনায় আসে। তাদের মধ্যে ছিলেন পর্তুগিজ অভিনেত্রী রিটা পেরেইরা, ব্রিটিশ মডেল জেমা অ্যাটকিনসন, বলিউড অভিনেত্রী বিপাশা বসু, মার্কিন তারকা প্যারিস হিলটন ও কিম কার্দাশিয়ান। তবে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল রুশ সুপারমডেল ইরিনা শায়েকের সঙ্গে, যা প্রায় পাঁচ বছর স্থায়ী হয়েছিল।

এ ছাড়া ২০১৬ সালে স্প্যানিশ মডেল দেজিরে করদেরোর সঙ্গেও রোনালদোর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। পরে সেই সম্পর্কও ভেঙে যায়।

সাম্প্রতিক খবরে জানা গেছে, রোনালদো ও জর্জিনার বিয়ের সম্ভাব্য আয়োজন হতে পারে পর্তুগালের ঐতিহাসিক সিন্ত্রা অঞ্চলের একটি প্রাসাদে। যদিও এ বিষয়ে দুজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

ভক্তদের আগ্রহ এখন একটাই—দীর্ঘদিনের সম্পর্কের পর সত্যিই কি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকা।

- Advertisement -

Related Articles

Latest Articles