ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা

ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ব্যবহার করে নাটকের পোস্টার প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এর ‘লুক আ লাইক’ নাটকের প্রচারণায় ব্যবহৃত ওই পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর বিষয়টি নজরে আসে প্রভার।

ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রভা জানান, ছবিটি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং নাটকের গল্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার অভিযোগ, অনুমতি না নিয়ে ব্যক্তিগত ছবি ব্যবহার করা পেশাদার আচরণের পরিপন্থী এবং এটি গ্রহণযোগ্য নয়।

- Advertisement -

প্রভার প্রতিক্রিয়ার পর ‘বঙ্গ’ তাদের পেজ থেকে বিতর্কিত পোস্টারটি সরিয়ে নেয়। পরে নাটকের একটি দৃশ্য ব্যবহার করে নতুন পোস্টার প্রকাশ করা হয়। ‘লুক আ লাইক’ নাটকে প্রভার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল।

- Advertisement -

Related Articles

Latest Articles