
বলিউড তারকা আরিয়ান খান-কে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে তাদের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বের হতে দেখা যায়।
নেটিজেনদের দাবি, ওই তরুণী শিল্পী ভিনি তাকাইর। পরে ভিনি লন্ডন ভ্রমণের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “লন্ডন, তোমাকে ভালোবাসি।” এছাড়া, দুজন একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন বলেও জানা গেছে।
তবে তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আরিয়ান বা ভিনি। ফলে প্রেমের গুঞ্জনের সত্যতা নিশ্চিত হয়নি।
এর আগেও মডেল লারিসা বোনেসি-র সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে সে সময়ও তিনি বিষয়টি নিয়ে নীরব ছিলেন। এবারও ভাইরাল ছবি ঘিরে শুরু হওয়া আলোচনায় মুখ খোলেননি তিনি।

