বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - the Bengali Times
পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন চুপ্পু

পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি সরকারি বাসভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

- Advertisement -

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতির দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আর রোববার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে শেষ হয় রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার অবস্থানও।

মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles