ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন!

ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! - the Bengali Times
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১ ০ গোলে হারের পর আবারও মাঠে মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা ও স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আবারও মাঠে মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা ও স্পেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেন লামিন ইয়ামালের স্পেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, কনমেবল ও উয়েফা ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই ম্যাচটি আগে ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত হয়।

- Advertisement -

পরে ভেন্যু নিয়ে মতবিরোধ দেখা দেয়। স্পেন চেয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজন করতে, আর আর্জেন্টিনা চাইছিল বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। সমঝোতা না হওয়ায় ম্যাচটি অনিশ্চয়তায় পড়ে।

তবে বিশ্বকাপের পর দুই পক্ষের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য সূচি হিসেবে ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডো বিবেচনায় রয়েছে। যদিও ম্যাচের চূড়ান্ত তারিখ, ভেন্যু ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles