
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ গুঞ্জনের ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। একটি অনুষ্ঠানে হাস্যরসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত পূর্ণিমার শেয়ার করা একটি ভিডিও থেকে। সেখানে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা যায় তাঁকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’। এরপরই বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
গুঞ্জনের জবাবে পূর্ণিমা বলেন, ‘আমি শুধু ভিডিও দিয়েছি। পরে আবার আরেকটি ভিডিওও দিয়েছি। কিন্তু বান্ধবী আমি বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারাই।’
এ সময় তিনি একটি রিসোর্টে যাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। পূর্ণিমা জানান, সেখানে সুস্বাদু খাবারের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুযোগ পেলেই তিনি রান্নাঘরে গিয়ে রান্না দেখেন, এমনকি কখনো কখনো শসা বা লেবু কাটতেও সাহায্য করেন। রিসোর্টের কর্মীরাও তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান বলে জানান এই অভিনেত্রী।
পূর্ণিমার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ গুঞ্জনের অবসান হয়েছে বলে মনে করছেন তাঁর ভক্তরা। তাঁর সহজ-সরল ও রসিক ভঙ্গিতে দেওয়া ব্যাখ্যাও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

