অসুস্থতার অজুহাতে রাষ্ট্রপতি যেন বিদেশে যেতে না পারেন: নাহিদ ইসলাম

অসুস্থতার অজুহাতে রাষ্ট্রপতি যেন বিদেশে যেতে না পারেন: নাহিদ ইসলাম - the Bengali Times
নাহিদ ইসলাম

গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনা পৌরসভায় অনুষ্ঠিত জুলাই পদযাত্রা ও পথসভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম।

পথসভায় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরই রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে রাষ্ট্রপতি যেন নিরাপদে বিদেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’ একই সঙ্গে সরকারের প্রতি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

- Advertisement -

হাওর অঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ওই এলাকার যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল। নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি এবং একটি বিশ্ববিদ্যালয়ও অচল অবস্থায় রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, হাওর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এ অঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং বঞ্চিত হাওরবাসীর জন্য আলাদা বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নেত্রকোনা পৌরসভায় দলটির মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রিতম, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

- Advertisement -

Related Articles

Latest Articles