‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা’

‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা’ - the Bengali Times
অভিনেত্রী নুসরাত ফারিয়া ছবি সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান শক্ত করছেন নুসরাত ফারিয়া। মাসখানেক আগে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছে। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে প্রায় ৬০ লাখ ছাড়িয়েছে।

ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার গানটির একটি নতুন, ধীরলয়ের সংস্করণ প্রকাশ করেছেন ফারিয়া। এর সঙ্গে প্রকাশিত ভিডিওতে তাকে লন্ডনের বিভিন্ন সড়কে সাদা পোশাকে আনন্দমুখর ভঙ্গিতে হাঁটতে দেখা যায়।

- Advertisement -

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। ‘লোকে বলে’ এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সমর্থনকে উদ্‌যাপন করার জন্য সামান্য এই প্রচেষ্টা।”

নতুন ভিডিওটিও প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় ভিডিওটির ভিউ প্রায় ৭ লাখে পৌঁছায়। পাশাপাশি এতে ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ শতাধিক মন্তব্য জমা পড়ে।

উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

- Advertisement -

Related Articles

Latest Articles