যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক - the Bengali Times
অভিনেত্রী মীনাক্ষী থাপা ছবি সংগৃহীত

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে দেরাদুন থেকে মুম্বাইয়ে এসেছিলেন উদীয়মান অভিনেত্রী মীনাক্ষী থাপা। ২০১২ সালে ‘৪০৪’ ও ‘হিরোইন’ সিনেমায় কাজ করার সময় তাঁর পরিচয় হয় দুই জুনিয়র শিল্পী অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনের সঙ্গে। বন্ধুত্বের আড়ালে তাঁরা অভিনয়ের কাজের প্রলোভন দেখিয়ে মীনাক্ষীকে উত্তর প্রদেশে নিয়ে যান।

শুটিং সেটে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা ভুলভাবে ধারণা করেছিলেন, মীনাক্ষী ধনী পরিবারের মেয়ে। এরপর তাঁর পরিবারের কাছে ১৫ লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু পরিবার সেই অর্থ জোগাড় করতে না পারায় অভিযুক্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ খণ্ডিত করে ফেলে।

- Advertisement -

পরে পুলিশ কল রেকর্ড ও প্রযুক্তিগত তথ্যের সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে মীনাক্ষীর সিম ও ডেবিট কার্ড উদ্ধার হয়। তদন্তের পর ২০১৮ সালে আদালত অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনকে হত্যা ও মুক্তিপণের জন্য অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেন।

বলিউডে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা এক তরুণীর জীবন এভাবেই শেষ হয়ে যায় সহশিল্পীদের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles