
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ফুটবল নৈপুণ্যে মুগ্ধ বিশ্বের কোটি কোটি ভক্ত। সেই তালিকায় এবার আলোচনায় এসেছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে বসে মেসির খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।
ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ক্যামেরা শাকিরার দিকে ফোকাস করলে তিনি মনোযোগ দিয়ে মাঠের খেলা দেখছিলেন। সেই মুহূর্তের ছবি ইতালীয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
রোমানো নিজের পোস্টে লেখেন, “Shakira enjoying Messi’s skills!”। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই লাখো প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য ও শেয়ার জমা পড়ে। ফুটবলপ্রেমীরা মন্তব্য করেন, মেসির অসাধারণ নৈপুণ্য শুধু সমর্থকদের নয়, বিশ্বের খ্যাতিমান তারকাদেরও মুগ্ধ করে।
সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট ও ম্যাচজয়ী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এমন সময়ে গ্যালারিতে শাকিরার উপস্থিতি এবং মেসির খেলা উপভোগের মুহূর্তটি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে—বিশ্বসংগীতের তারকা শাকিরার চোখেও মেসির জাদুকরী ফুটবলের মুগ্ধতা।

