স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ যে যুবতী

স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ যে যুবতী - the Bengali Times
স্প্যানিশ টেলিভিশন প্রতিবেদক সারা পোরারিয়া

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজের মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন স্প্যানিশ টেলিভিশন প্রতিবেদক সারা পোরারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকই তাকে মজা করে স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ বলে অভিহিত করছেন।

সেমিফাইনালে মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে জয় পায় লুইস দে লা ফুয়েন্তের দল। এই জয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

- Advertisement -

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন সারা পোরারিয়া। লাল পোশাকে তোলা সেই ছবিগুলো অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে তিনি স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলার সঙ্গে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারের একটি ভিডিওও শেয়ার করেন।

প্রায় ৫৫ হাজার অনুসারী থাকা সারার পোস্টে সমর্থকদের মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লেখেন, ‘ফাইনালেও লাল পোশাকই পরবেন, কারণ আপনি আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনেন।’ আরেকজন মন্তব্য করেন, ‘ধন্যবাদ, আপনি আমাদের জন্য সৌভাগ্য এনে দিয়েছেন।’ কেউ আবার তার উপস্থাপনা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তাকে ‘চমৎকার’ ও ‘মার্জিত’ বলে অভিহিত করেন।

বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে স্পেনজুড়ে যখন শিরোপা জয়ের স্বপ্ন আরও জোরালো হচ্ছে, তখন মাঠের বাইরেও সারা পোরারিয়া সমর্থকদের আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles