যে ৫ অভ্যাস নীরবে আপনার মানসিক চাপ বাড়াচ্ছে

যে ৫ অভ্যাস নীরবে আপনার মানসিক চাপ বাড়াচ্ছে - the Bengali Times
অজান্তেই কিছু অভ্যাস আমাদের মানসিক চাপ বাড়িয়ে তোলে

দৈনন্দিন জীবনে মানসিক শান্তি ধরে রাখতে আমরা নানা চেষ্টা করি। কিন্তু অজান্তেই কিছু অভ্যাস আমাদের মানসিক চাপ বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস দীর্ঘমেয়াদে উদ্বেগ, হতাশা ও মানসিক ক্লান্তির কারণ হতে পারে।

১. নির্দিষ্ট ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি
পরিশ্রমের পর ভালো ফলের আশা স্বাভাবিক। তবে সুখ যদি শুধু একটি নির্দিষ্ট ফলাফলের ওপর নির্ভর করে, তাহলে প্রত্যাশা পূরণ না হলে হতাশা বাড়ে। জীবন সব সময় পরিকল্পনা অনুযায়ী চলে না, তাই পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা গড়ে তোলা জরুরি।

- Advertisement -

২. অতীতকে আঁকড়ে ধরে থাকা
অতীতের ভুল, আফসোস কিংবা বেদনাদায়ক স্মৃতি বারবার মনে করলে বর্তমানের আনন্দ হারিয়ে যায়। অতীত থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে আটকে থাকলে মানসিক চাপ বাড়ে।

৩. অন্যের মতামতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা
নিজের মূল্য যদি অন্যের প্রশংসা বা স্বীকৃতির ওপর নির্ভর করে, তাহলে আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে। তাই নিজের সিদ্ধান্ত ও আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৪. নিজের প্রতি অতিরিক্ত মোহ
নিজেকে সব সময় নিখুঁত বা সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবার প্রবণতা ব্যর্থতা মেনে নেওয়াকে কঠিন করে তোলে। সামান্য ভুলও তখন বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।

৫. সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা
জীবনের সব পরিস্থিতি বা মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা মানসিক ক্লান্তি বাড়ায়। বরং যা পরিবর্তন করা সম্ভব, সেদিকে মনোযোগ দেওয়া এবং বাকিটুকু মেনে নেওয়ার অভ্যাস মানসিক স্বস্তি এনে দেয়।

বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং অপ্রয়োজনীয় মানসিক বোঝা কমানোর অভ্যাস গড়ে তুললে মানসিক সুস্থতা বজায় রাখা সহজ হয়। তাই এসব অভ্যাস নিজের মধ্যে থাকলে ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা করাই হতে পারে শান্ত ও ভারসাম্যপূর্ণ জীবনের চাবিকাঠি।

- Advertisement -

Related Articles

Latest Articles