টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা - the Bengali Times
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২ ১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ সাত মিনিটে দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লিওনেল মেসির দল।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। শারীরিক লড়াইয়ে ভরা এই অর্ধে দুই দলের খেলোয়াড়রা কয়েকটি হলুদ কার্ডও দেখেন।

- Advertisement -

বিরতির পর ৫৫ মিনিটে মরগান রজার্সের ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালালেও জর্ডান পিকফোর্ডের দুর্দান্ত গোলরক্ষায় বারবার হতাশ হতে হয় তাদের।

অবশেষে ৮৬ মিনিটে শর্ট কর্নার থেকে পাওয়া বলে জোরালো শটে সমতা ফেরান এনজো ফের্নান্দেস। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

- Advertisement -

Related Articles

Latest Articles