জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না : জয়া আহসান

জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না : জয়া আহসান - the Bengali Times
অভিনেত্রী জয়া আহসান

নতুন চরিত্রে নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরা অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। বাংলাদেশ থেকে কলকাতা হয়ে বলিউডেও নিজের অভিনয়ের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর ট্রেলার। সিনেমাটির ট্রেলার শেয়ার করে জীবন ও সম্পর্ক নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন জয়া।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”

সম্পর্কের পরিবর্তনশীল দিক তুলে ধরে তিনি আরও বলেন, জীবনের এই চলার পথে প্রাক্তন বা বর্তমানের গণ্ডি অনেক সময় মুছে যায়।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার পরবর্তী অধ্যায় হিসেবে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’। ভালোবাসা, অভিমান, সম্পর্কের টানাপড়েন ও ক্ষমার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আগের কিস্তির মতো অভিনয় করেছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন সংযোজন হিসেবে থাকছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য।

- Advertisement -

Related Articles

Latest Articles