
লামিনে ইয়ামালকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্পেনে
লামিনে ইয়ামালকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্পেনে। লা লিগা শিরোপা জয়ের পর বার্সেলোনা ক্লাব আয়োজিত এক নৈশভোজে তার সঙ্গে দেখা গেছে কনটেন্ট নির্মাতা ইনেস গার্সিয়া–কে।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, বার্সেলোনার কাসানোভা বিচ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দুজন একসঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে গ্রিস উপকূলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে সম্পর্ক নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ইয়ামাল বা ইনেস গার্সিয়া।
ইনেস গার্সিয়া টিকটক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় মুখ। ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট তৈরি করেই তিনি পরিচিতি পেয়েছেন।
এদিকে ব্যক্তিগত আলোচনা ছাড়িয়ে ইয়ামালের মূল লক্ষ্য এখন মাঠে ফেরা। চোটের কারণে গত এপ্রিলে মাঠের বাইরে চলে যাওয়া এই তরুণ তারকা বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
আগামী বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত ফিট হয়ে ফেরার চেষ্টা করছেন ইয়ামাল। ধারণা করা হচ্ছে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই তার প্রত্যাবর্তন হতে পারে।

