রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া - the Bengali Times

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড শামারুহ মির্জা ফাইল ছবি

ঢাকা বারের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বড় মেয়ে ড. শামারুহ মির্জা বলেছেন, কোনো আইনজীবী ব্যক্তিগতভাবে রামিসার হত্যাকারীর পক্ষে দাঁড়াবেন না—এমন মত দিতে পারেন, তবে কোনো বার সমিতি এ ধরনের অবস্থান নিতে পারে না।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে কেউ ধর্ষককে শাস্তি দিতে চাইতেই পারেন, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা। এমনকি জঘন্য অপরাধীর নিরাপত্তাও রাষ্ট্রকেই নিশ্চিত করতে হয়।

- Advertisement -

শরিয়া আইন প্রসঙ্গে তিনি বলেন, শুধু কঠোর আইন করলেই ধর্ষণ কমবে না। ইউরোপের অনেক দেশে শরিয়া আইন ছাড়াই ধর্ষণের হার কম, আবার বহু মুসলিম দেশেও কঠোর আইন অপরাধ পুরোপুরি ঠেকাতে পারেনি।

ড. শামারুহ মির্জা দাবি করেন, দেশে বেশিরভাগ শিশু যৌন নির্যাতনের শিকার হয় পরিচিতজনদের হাতেই। তাই শুধু আইন নয়, সামাজিক সচেতনতা, প্রযুক্তিগত নজরদারি, শিক্ষা ও পরিবারভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি পেডোফিলিয়াকে আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত করে দ্রুত বিচার, মাদ্রাসা তদারকি, মাদক নিয়ন্ত্রণ, পর্নোগ্রাফি বন্ধ, ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম সীমিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মশালার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টের শেষাংশে তিনি তরুণদের উদ্দেশে বলেন, হুজুগ বা মব সংস্কৃতি থেকে দূরে থেকে প্রকৃত রাজনীতিতে মনোযোগী হতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles