চারবার বিয়ে এবং সাতবার প্রেমে জড়ালেও তবু অতৃপ্ত জেনিফার লোপেজ

চারবার বিয়ে এবং সাতবার প্রেমে জড়ালেও তবু অতৃপ্ত জেনিফার লোপেজ - the Bengali Times
জেনিফার লোপেজ

বিশ্বখ্যাত পপ তারকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ জানিয়েছেন, একাধিক বিয়ে ও দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখনো জীবনে প্রকৃত ভালোবাসা খুঁজে পাননি তিনি।

সম্প্রতি এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা। তিনি জানান, জীবনে চারবার বিয়ে এবং বেশ কয়েকটি প্রেমের সম্পর্কে জড়ালেও প্রতিবারই ভেবেছিলেন সঠিক মানুষকে খুঁজে পেয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন—অনেক সম্পর্কেই ভালোবাসার গভীরতার চেয়ে জাগতিক বিষয় বেশি গুরুত্ব পেয়েছে।

- Advertisement -

জেনিফার লোপেজ বলেন, একসময় তিনি নিজেকেই যথেষ্ট ভালোবাসতে পারতেন না। ফলে অন্যদের কাছ থেকেও প্রকৃত ভালোবাসা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে সময়ের সঙ্গে নিজেকে বোঝা, আত্মসম্মান তৈরি করা এবং ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে তিনি সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন করতে শিখেছেন।

তার অতীত সম্পর্কগুলোর মধ্যে অভিনেতা বেন অ্যাফ্লেক এবং গায়ক মার্ক অ্যান্টনি-এর সঙ্গে সম্পর্ক ছিল বেশ আলোচিত। তবে শেষ পর্যন্ত সেসব সম্পর্ক টেকেনি।

বর্তমানে ব্যক্তিগত জীবন আরও গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই পপ তারকা। আগের মতো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা না বলে, নিজের মতো করে সত্যিকারের ভালোবাসা খুঁজে যেতে চান তিনি।

তিনি আরও বলেন, একাধিক সম্পর্ক বা বিয়েকে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং এসব অভিজ্ঞতা তাকে নিজেকে ভালোবাসতে, নিজের যত্ন নিতে এবং মানসিকভাবে আরও শক্ত হতে সাহায্য করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles