কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, ৬২ বছর বয়সে বিয়ের ইচ্ছা কুনিকার

কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, ৬২ বছর বয়সে বিয়ের ইচ্ছা কুনিকার - the Bengali Times
ছবি সংগৃহীত

জনপ্রিয় গায়ক কুমার শানু-এর সঙ্গে অতীত সম্পর্কের কথা স্বীকার করে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। সম্প্রতি রিয়েলিটি শো বিগ বস ১৯-এ অংশ নিয়ে তিনি খোলামেলাভাবে এই সম্পর্কের কথা জানান।

শোতে কুনিকা বলেন, একসময় কুমার শানুর সঙ্গে তিনি একত্রবাস করেছিলেন এবং তারা স্বামী-স্ত্রীর মতোই জীবনযাপন করতেন। তবে সেই সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে।

- Advertisement -

বর্তমানে ৬২ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনের এই পর্যায়েও তিনি ভালোবাসার খোঁজে আছেন। নিজের জীবনে তিনি দুটি বিয়ে, চারটি প্রেম এবং দুটি একত্রবাসের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুনিকা বলেন, সমাজে পুরুষদের একাধিক সম্পর্ক সহজভাবে মেনে নেওয়া হলেও নারীদের ক্ষেত্রে তা ভিন্নভাবে দেখা হয়। তার মতে, নারীদেরও নিজের মতো করে জীবন বেছে নেওয়ার অধিকার থাকা উচিত।

মনের মতো সঙ্গী পেলে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান বলে জানান তিনি। একই সঙ্গে অভিনয় জগত নিয়ে মন্তব্য করতে গিয়ে কুনিকা বলেন, তিনি কখনো কোনো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াননি। তার ভাষায়, অনেক অভিনেতাই নিজেদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন এবং অন্যকে ভালোবাসার সময় পান না।

- Advertisement -

Related Articles

Latest Articles