
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির-এর এক নারী ভক্তের সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি অত্যন্ত আন্তরিক ও সহজভাবে ভক্তের সঙ্গে কথা বলছেন। আলাপচারিতায় ওই ভক্ত অভিনেত্রীর পাশাপাশি তার বাবা-মায়ের খোঁজখবর নেন এবং রমজানের রোজা কেমন কাটছে সেটিও জানতে চান।
জবাবে হানিয়া জানান, তার রোজা ভালোই কাটছে এবং রোজার মধ্যেও তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।
এসময় ভক্তটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত তার নাটক মেরি জিন্দেগি হ্যায় তু-এর প্রশংসা করেন।
আলাপের এক পর্যায়ে ভক্ত তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হানিয়া বলেন, তিনি এখনও বিয়ে করেননি এবং ভক্তদের কাছে দোয়া চান। জবাবে ওই ভক্ত তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা অভিনেত্রীর সরলতা ও ভক্তদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করছেন।

