দেশে ফেরা কোথায় আটকে আছে, মুখ খুললেন সাকিব

দেশে ফেরা কোথায় আটকে আছে, মুখ খুললেন সাকিব - the Bengali Times
সাকিব আল হাসান

দেশে ফেরা নিয়ে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, তার দেশে ফেরা মূলত আইনি জটিলতার কারণেই আটকে আছে।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে সাকিব বলেন, তিনি দেশে ফিরতে চান এবং এ বিষয়ে আশাবাদী। তবে কিছু আইনি বিষয় এখনো নিষ্পত্তি না হওয়ায় তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে।

- Advertisement -

পাকিস্তান সিরিজ চলাকালে তার দলে ফেরার গুঞ্জন জোরালো হয়েছিল। সমর্থকদের অনেকেই আশা করেছিলেন মিডল অর্ডারে স্থিতি আনতে এবং বোলিংয়ে ভারসাম্য দিতে সাকিব আবার জাতীয় দলে ফিরবেন। কিন্তু অমীমাংসিত আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

সাকিব বলেন, আমি আশা করি ফিরতে পারব। সব কিছু আইনি জটিলতায় আটকে আছে।

তিনি আরও ইঙ্গিত দেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে প্রক্রিয়াটি আরও দ্রুত এগোতে পারে। তার ভাষায়, বোর্ড এ বিষয়ে আন্তরিকতা দেখিয়েছে, তবে একটু বেশি উদ্যোগ নিলে বিষয়গুলো দ্রুত সমাধান হতে পারে।

ক্রিকেট ক্যারিয়ারে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আদালতের লড়াই তার জন্য নতুন অভিজ্ঞতা বলেও স্বীকার করেছেন তিনি। এছাড়া তিনি আ.লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

সব আইনি জটিলতা কেটে গেলে দ্রুত দেশে ফেরার আশ্বাস দিয়ে সাকিব বলেন,
আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। একদিন যদি বিষয়টার সমাধান হয়, ইনশাআল্লাহ পরদিনই ফিরব।

- Advertisement -

Related Articles

Latest Articles