শরীরের গঠন নিয়ে প্রশ্ন করায় বিরক্ত পরীমণি

শরীরের গঠন নিয়ে প্রশ্ন করায় বিরক্ত পরীমণি - the Bengali Times
পরীমণি

শরীরের গঠন নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এ ধরনের প্রশ্নকে তিনি সরাসরি “স্টুপিড কোয়েশ্চন” বলে মন্তব্য করেন।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাব–এ আয়োজিত ‘রামাদান ফেস্ট’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে পূণ্য। অনুষ্ঠানে নায়িকাকে ভিন্ন সাজে দেখা যায়—অ্যারাবিয়ান ধাঁচের বোরকা পরেছিলেন তিনি, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

- Advertisement -

অনুষ্ঠানে সাংবাদিকরা তার সাম্প্রতিক শারীরিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন। অনেকের মতে, আগের তুলনায় তাকে এখন বেশ স্লিম দেখাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পরীমণি মাইক হাতে নিয়ে বলেন, “স্টুপিড কোয়েশ্চন।” এরপর কিছুক্ষণ নীরব থাকেন তিনি।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, কেউ তার সৌন্দর্যের প্রশংসা করলে তিনি কৃতজ্ঞ। তবে মানুষের শরীরের গঠন—কে চিকন বা মোটা—এসব বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা করা ঠিক নয়। তার মতে, মানুষ সব ধরনের গঠন ও রঙেই সুন্দর, তাই এসব বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পরীমণি জানিয়েছিলেন, তিনি ওই অনুষ্ঠানে অংশ নেবেন এবং ভক্তদের সঙ্গে দেখা করবেন।

এদিকে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা রয়েছে, আসন্ন ঈদে মুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে তার অভিনীত সিনেমা ডোডোর গল্প। ছবিটি মুক্তি পেলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যেতে পারে এই জনপ্রিয় অভিনেত্রীকে।

- Advertisement -

Related Articles

Latest Articles