
আমার ফেসবুক ওয়ালটা একটু অন্যরকম!
অনেকটা আমার বাড়ির ড্রইংরুমের মতো — এখানে বসে গল্প করি, চা খাই ☕, ছবি-ভিডিও শেয়ার করি, মানুষজনের সঙ্গে আড্ডা দিই।
তবে যেমন আসল ড্রইংরুমে বসার পাশে একটু দূরে প্রয়োজনীয় “ওয়াশরুম ও কমোড” থাকে, তেমনি এখানেও সেই ব্যবস্থা আছে 😄
মানে — যাতে দুর্গন্ধ না আসে! আমি এই ওয়ালে চেষ্টা করি মানুষকে যুক্ত রাখতে।
এখানে ছবি দিই, ভিডিও দিই, আলোচনা করি।
কেউ কিছু শিখে, আমি-ও শিখি।
ফেসবুক আমার কাছে শেখার জায়গা, ঝগড়ার নয়। আমি সবার মতামতকে শ্রদ্ধা করি ❤️
পছন্দ না হলে চুপ থাকি বা ভদ্রভাবে এড়িয়ে যাই।
আর কেউ যদি বানান বা তথ্যগত ভুল ধরিয়ে দেন — আমি সেটা সাধুবাদ জানাই।
সবাই আমার সঙ্গে একমত হবে — এমন আশা করি না।
পৃথিবীতে যদি সবাই মিলে একমত হতো, তাহলে Facebook Group না থেকে শুধু Yes-Man Club থাকত 😅
কিন্তু সমস্যা হয় তখন,
যখন কেউ ভিন্নমতের নামে গালাগালি শুরু করে। মনে হয় যেন মানুষটা প্যান্ট পরে থাকা অবস্থায়ই ‘তাত্ত্বিক চাপে’ পড়ে গেছেন 💩
তারপর সেই ফলাফল একেবারে হাতে নিয়ে আমার দেয়ালে ছুড়ে দিচ্ছেন! 🤢
এই আচরণ সাধারণত তাদেরই,
যাদের মানসিক ‘বাথরুমের দরজা’ অনেক আগেই খুলে গেছে —
কিন্তু জানালাটা বন্ধ 😷আমি তখন কী করি?
খুব সহজ — ব্লক! 🧱
কারণ অন্যের ময়লার গন্ধে নিজের ঘরের সুস্থ্য সুবাতাশ নষ্ট করার কোনো দরকার দেখি না।✨
স্বাধীন মতপ্রকাশের অধিকার সবার আছে, কিন্তু অন্যের দেয়ালে এসে “হাগুমুতু” করা স্বাধীনতা নয় — নোংরামি! তাই কেউ যদি আমার এই লেখায় মন খারাপ করেন,
একটু বাতাস নিন, চা খান 🍵
তারপর ফিরে এসে পড়ুন — দেখবেন দেয়ালটা আসলে খারাপ না!— ✍️
টরন্টো, কানাডা

