
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বের বিভিন্ন ক্লাবে রাজত্ব করে যাচ্ছে। তাদের আন্তর্জাতিক বাজারমূল্য আবারও প্রমাণ করছে, বিশ্ব ফুটবলে দেশটির আধিপত্য এখনো অটুট। আর্জেন্টাইন গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ প্রকাশ করছে বাজারমূল্যের বিবেচনায় সেরা দশ আর্জেন্টাইন ফুটবলারের নাম।
ম্যাককালামকেই ইংল্যান্ডের কোচ হিসেবে দেখতে চান স্টোকসম্যাককালামকেই ইংল্যান্ডের কোচ হিসেবে দেখতে চান স্টোকস
তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম ভরসা হুলিয়ান আলভারেজ। তার বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ইউরো। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড ইউরোপীয় ফুটবলে নিজের ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে তুলে এনেছেন।
এর পরেই রয়েছেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের এই গোলমেশিনের মূল্য প্রায় ৮৫ মিলিয়ন ইউরো। একই মূল্যে তালিকায় আছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের পারফরম্যান্স আর্জেন্টাইন মিডফিল্ডের শক্তিমত্তা আবারও তুলে ধরেছে।
সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছেন ২১ বছর বয়সী নিকো পাজ। ইতালির কোমো ক্লাবে দুর্দান্ত মৌসুম কাটিয়ে তার বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৬৫ মিলিয়ন ইউরো। অনেকেই তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন। রক্ষণভাগে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ক্রিস্তিয়ান রোমেরোর মূল্য প্রায় ৬০ মিলিয়ন ইউরো।
নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো, আলেহান্দ্রো গারনাচো ও জুলিয়ানো সিমেওনে। তিনজনেরই বয়স তেইশের নিচে এবং বাজারমূল্য যথাক্রমে ৫০, ৪৫ এবং ৪০ মিলিয়ন ইউরো। শীর্ষ দশের তালিকায় শেষ নামটি লিসান্দ্রো মার্তিনেজ। বহুমুখী পারফর্মেন্সে দক্ষ এই ডিফেন্ডারের বাজারমূল্য প্রায় ৩৫ মিলিয়ন ইউরো।

