
অর্থ যদিও সবসমই সুখ দিতে পারে না, কিন্তু যে জিনিসে সুখ দিতে পারে সেটির ব্যবস্থা অর্থ করে দিতে পারে।
আয়, ব্যায়, সঞ্চয় এবং প্রবৃদ্ধি সমন্ধে নিজে যথাযথ জ্ঞান অর্জন করুন এবং বিশেষ করে বাচ্চাদের সেগুলি যত ছোট থেকে পারেন সেখান !!!
আমি উপরে যে কথাগুল বললাম সেগুলি আমি আমার জীবনে অনেক অনেক দেরিতে জেনেছি এবং অনেক দেরিতে জানলেও সেগুলি আমাকে জানাপরবর্তী জীবনে অনেক সাহায্য করেছে।
কানাডার প্রথম ৬/৭ বছর পড়াশুনা আপডেট করা আর সারভাইবিং চাকরি করে পার করি, অতএব কোনো সেভিং তো দূরের কথা শুধুমাত্র চেক টু চেক চলতে হয়েছে তা নয়, বরং ২৫/৩০ হাজার ডলার এর লোন হয়ে যায়। চাকরির জন্যে গাড়ি, স্টুডেন্ট লোন, মায়ের মৃত্যুতে হটাৎ করে দেশে যাওয়া ইত্যাদি কারণে।
যাহোক, এর পর যখন নিজের প্রফেশনে চাকরি পাই তখন হটাৎ করে ইনকাম ১০/১১ হাজার ডলার বেড়ে যায়। তবে এই বেতন বাড়ার কারণে জীবনে খুব একটি পরবির্তন আসে নাই। সেভিং এর কথা মাথায় আসে নাই, শুধুমাত্র লোন পরিশোধ এর চিন্তাই মাথায় ছিল এবং ভাবতাম সেভিংস এর মতো যথেষ্ট ইনকাম নেই, লোন আছে তাই সেভিংস এর কথা ভাবতামও না।
বেতন যথেষ্ট পরিমানে বেড়ে গেলেও মাস শেষে অতিরিক্ত কোনো টাকাপয়সা দেখতাম না ! এভাবে বেশ কয়েকবছর চলতে থাকে। এমনকি তখন প্রপার্টি, সেভিং, গ্রোথ বা প্রবৃদ্ধির কথাবার্তা বা আলোচনা এড়িয়ে যেতাম।
“নয় মণ ঘি-ও হবে না, রাধাও নাচবে না”, এমনটা টাইপ !
এভাবে ২/৩ বছর চলে যায়। মাস শেষে বেতন একাউন্টে ঢোকে, আবার ২ দিনের মধ্যেই সেটি খালি হয়ে যায়। সংসার খরচ, বিল পরিশোধ, ঋণ পরিশোধ, দেশের কিছু দায়িত্ব এগুলিতেই শেষ।

এরকম যখন চলছিল তখন সম্ভবত ২০০৮ এর সামারে হ্যামিলটন থেকে কাজ শেষে টরোন্টোতে গ্রামের রাস্তা ধরে ড্রাইভ করে আসছিলাম। এসময় রেডিওতে কানাডার একজন অতিমাত্রায় রক্ষণশীল এবং ক্যাপিটালিস্ট মিঃ কেভিন ও লেরির একটি সাক্ষাৎকার রেডিওতে শুনছিলাম। উনাকে আপনারা আমেরিকার Shark Tank এবং কানাডার Dargon Den টেলিভিশন শোতে দেখে থাকবেন। উনার রাজনৈতিক মতাদর্শ এবং পলিসি আমার পছন্দের নয়, তবে উনি সেইদিন সেভিং সম্নধে যে কথাগুলি বলেছিলেন সেটি আমার জীবনে গেম চেঞ্জার হিসাবে কাজ করে। সেই সাথে ছিল Morgan Housel এর বই Psychology of Moneyর কিছু কথা।
কেভিন বলেছিলেন আপনাকে আপনার মাসিক প্রতিটি ব্যায় লিখে রাখতে হবে এবং মাস শেষে দেখতে হবে সেটি টোটাল ইনকামের থেকে বেশি কি না। ১ বা ২ মাস আয়ের থেকে খরচ বেশি হলে ঠিক আছে কিন্তু যদি দেখেন ৩ মাস পরেও একই অবস্থা তাহলে আপনি বুঝবেন আপনি সমস্যায় পড়েছেন এবং আপনাকে বেশ প্ল্যান করতে হবে, কিভাবে এটাকে সমান করতে হয়, এবং সেখান থেকে কিছু সেভ করা যাই কি না।
আর আমি যেমন ভাবতাম, লোণ শোধ না হলে সেভ করবো কিভাবে, কারণ আমার কাছে তো যথেষ্ট টাকা-পয়সা নেই, সেই ধারণা পাল্টে দিলেন Morgan Housel, উনি উনার Psychology of Money বই। উনি বইয়ের এক জায়গায় বলেছেন, Start small (even if it’s a tiny percentage): You don’t need a massive amount of money to start. উনি গুরূত্ব দিয়ে বলেন, saving a small, regular portion of what you have builds the habit of independence over time.উনি আরো বলেন, Saving isn’t about how much you make; it’s about controlling your lifestyle and ego. If your wants rise just as fast as your income (lifestyle inflation), you will never feel like you have enough.
অর্থ্যাৎ আপনার যত অল্প থাকুক না কেন, আপনি তার থেকে ২/৪ পয়সা করে হলেও সেভ করা শুরু করতে পারেন যেটি আপনাকে তাৎক্ষণিক কিছু করবে না, যেটি করবে সেটি হলো আপনার একটি অভ্যেশ তৈরি হবে যেটি কিনা একসময় আপনাকে অনেক ফ্রিডম বা স্বাধীনতা দিবে। আর যদি Enough এর জন্যে বসে থাকেন তাহলে কোনোদিন সেই Enough হবে না।
আমি এই রকমই বুঝেছিলাম। হয়তো অনুবাদ একটু এদিক ওদিক হতে পারে কিন্তু আমি যতটুকু বুঝেছিলাম তাতেই আমার সেই অভ্যেস তৈরির শুরু করতে সাহায্য করেছিল।
এর পর, আমি অফিসের ফাইন্যান্স সেক্রেটারির কাছ থেকে একটি এক্সেল সিট বা প্রতিদিনের বিভিণ্ণ খাতে হিসাবের ছক তৈরি নেই এবং সেখানে আমার প্রতিদিনের খরচ লেখা শুরু করি। তখন একটা টিম হর্টনের ছোট কফির দাম ছিল $১.২০, সেটিও আমি এক্সেল সিটে লিখে রাখতাম। এটি হলো কেভিন ও লেরির উপদেশে। আর সাথে সাথে একটি TFSA একাউন্টে খুলে সেখানে প্রতিমাসে অপ্ল কিছু করে সেভ করতে থাকি যদিও তখন সব লোন শোধ হয় নাই।
Long story short, এর ঠিক ৩ বছরের মাথায় আমি আমার স্টুডেন্ট লোন এবং গাড়ির লোন শোধ করতে সক্ষম হই। তার ৪ বছরের মাথায় অন্যান্য লোনের প্রায় ৯০% শোধ করে ফেলি। এর ২ বছর পরে আমি কিছু ডাউন পেমেন্ট এর টাকা সেভ করে একটি প্রপার্টি কিনতে সক্ষম হই। এরও প্রায় ২/৩ বছরপরে আল্লাহর রহমতে আমার বাকি ১০% লোন শোধ করে দেই।
উক্ত বিষয় গুলি জীবনের অনেক দেরিতে জানার ফলে খুব যে বেশি কিছু করতে পেরেছি তা নয়, তবে অন্তত এই সান্তি আছে যে এখন আমি কোনো ব্যাক্তি বা কোনো প্রতিষ্ঠনের কাছে ঋণী নোই। আর বাড়ির জন্যে যে লোন নিয়েছিলাম সেটির এখনো বেশ কিছু বাকি আছে ,তবে যদি এই মুহূর্তে বাড়ি বিক্রি করে দেই তাহলে ব্যাংকের লোনের সম্পূর্ণ টাকা শোধ হয়ে যাবে ইনশাল্লাহ।
আগে যেমন দেশে অনেক বছর পরে যাওয়া হতো, কিন্তু ওই পদ্ধতি অনুসরণের পরে ২/৩ বছর পরে পরে দেশে যাওয়া হয়।
ইতিমধ্যে আমি আমার কিছু আত্মীয় বা বন্ধুবান্ধবের বাচ্চাদের সাথে এগুলি নিয়ে আলাপ করেছি, এবং এদের কেউ কেউ অলরেডি অভ্যাসগুলো রপ্ত করতে পেরেছে এবং উপকৃত হচ্ছে।
আমি ১৫ বছর আগের আমার খরচের এক্সেল সিট এবং সাম্প্রতিক খরচের এক্সেল সিট তুলনা করলে সহজেই দেখতে পাই দৈনন্দিন খরচের পরিমান কি পরিমান বেড়েছে, কিন্তু বেতন বৃদ্ধি সেই অনুপাতে বাড়ে নাই, অতএব উপায় একটাই, যেখানে যেখানে কাট করা যায় সেখানে কাট এবং কিছু অতিরিক্ত আয়ের উৎস খোঁজা !
অতএব, আপনিও আপনার বাচ্চাকে আয়, ব্যায়, সঞ্চয় এবং প্রবৃদ্ধি সমন্ধে আজ থেকেই অবহিত করুন এবং মাঝে মাঝে তাদের প্রগ্রেস এর আপডেট নিন। এক্ষেত্রে আপনাকে কড়া কথা বলা বা তাদের উপর চাপিয়ে দেওয়া চলবে না, খুব ঠান্ডা মাথায় বোঝবেন যাতে জিনিষগুলি খুব সিরিয়াস না হয়ে তাদের কাছে এক ধরনের ফান হিসাবে দেখা দিবে !!
“Money is like a sixth sense without which you cannot make a complete use of the other five”— W. Somerset Maugham’s “Of Human Bondage”

