গাড়িতে ঢেলে দিলেন পেট্রল, দৌড়ে পালাতে যাওয়া তরুণীকে জ্যান্ত পুড়িয়ে মারলেন ‘লিভ-টুগেদার’ সঙ্গী!

গাড়িতে ঢেলে দিলেন পেট্রল, দৌড়ে পালাতে যাওয়া তরুণীকে জ্যান্ত পুড়িয়ে মারলেন ‘লিভ-টুগেদার’ সঙ্গী! - the Bengali Times
প্রতীকি ছবি

ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল একটি সাদা রঙের গাড়ি। এক যুবক দৌড়ে গিয়ে সেই গাড়িতেই পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন। দরজা খুলে চালক-সহ তিন জন পালানোর চেষ্টা করেছিলেন। তবে যুবকের লক্ষ্য ছিলেন গাড়িতে বসা তরুণী যাত্রী। দৌড়ে তাঁকে ধরে ফেলেন রাস্তাতেই। পরে গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারলেন ওই তরুণীকে।

পুলিশ জানায়, ২৫ বছর বয়সী ওই তরুণী রবিবার গাড়ি ভাড়া করে এক আত্মীয়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি আটকা পড়ে। হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। কেউ কিছু বোঝার আগে গোটা গাড়িটিতে পেট্রল ছিটিয়ে দেন তিনি। দেশলাই দিয়ে আগুনও ধরান। ভয়ে চালক-সহ দুই যাত্রী দরজা খুলে পালাতে যান। তরুণীর পিছু নেন ওই যুবক। কিছুটা দৌড়ে ধরে ফেলেন তরুণীকে। তার পর তাঁর সারা শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এত অল্প সময়ের মধ্যে গোটা ঘটনাটি ঘটে যায় যে, প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচলতি মানুষেরা।

- Advertisement -

অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তার উপর ছুটোছুটি করতে থাকেন ওই তরুণী। ট্রাফিক পুলিশ কয়েক জনের সাহায্য নিয়ে আগুন নেভায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তরুণীকে ভর্তি করানো হয়েছিল স্থানীয় হাসপাতালে। কিন্তু সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে এরইমধ্যে গোয়েন্দারা ওই আততায়ীর পরিচয় শনাক্ত করেছে। জানা গেছে, ওই যুবক তরুণীর সঙ্গে লিভ টুগেদার করতেন। তবে ঝগড়া করে কিছু দিন ধরে আলাদা থাকছিলেন তাঁরা। ব্যক্তিগত রোষে তরুণীকে ওই যুবক জ্যান্ত পুড়িয়ে মেরেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে দীর্ঘ দিন ধরে একসঙ্গে ভাল কাটালেও সম্প্রতি যুবকের মদের নেশার জন্য সঙ্গীর সঙ্গে অশান্তি শুরু হয়েছিল। কিছু দিন আগে সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন তরুণী। এ নিয়ে লিভ-টুগেদার সঙ্গী ওই যুবক ক্ষোভে ফুঁসছিলেন। এরই জের ধরে সঙ্গীর গায়ে পেট্রল ঢেলে তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে পুলিশ এরইমধ্যে গ্রেপ্তার করেছে। সোমবার তাঁকে আদালতে হাজির করিয়ে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর এক রাস্তায়।

- Advertisement -

Related Articles

Latest Articles