প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দিল যুবক

প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দিল যুবক - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় অদ্ভুত প্রতিশোধ নিয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্ষুব্ধ হয়ে তিনি সরাসরি বিদ্যুতের খুঁটিতে উঠে একের পর এক তার কেটে দেন। মুহূর্তেই গোটা গ্রাম অন্ধকারে ডুবে যায়। এ ঘটনায় মুহূর্তেই ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, লোহার কাটার যন্ত্র হাতে খুঁটির ওপর উঠে একে একে বিদ্যুতের তার কেটে যাচ্ছেন ওই যুবক। যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু পরোয়া না করে নির্দ্বিধায় কেটে ফেলেন গ্রামজুড়ে বিদ্যুতের সংযোগ।

- Advertisement -

ঘটনার কারণ নিয়ে নানা আলোচনা চলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম দাবি করেছে, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে তিনি এ কাজ করেছেন। তবে ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কোথায় ঘটনাটি ঘটেছে তাও পরিষ্কার নয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, “প্রেমে অভিমানে অনেকে নিজের শিরা কাটে, আর এ তো গোটা গ্রামের তার কেটে দিল।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “প্রেম অন্ধ—এই প্রেম তো পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়েছে।”

- Advertisement -

Related Articles

Latest Articles