ল্যাটিন আমেরিকায় ফ্লাইট বাড়াচ্ছে এয়ার কানাডা

ল্যাটিন আমেরিকায় ফ্লাইট বাড়াচ্ছে এয়ার কানাডা - the Bengali Times
এয়ার কানাডা এই শীতে তাদের বৈশ্বিক নেটওয়ার্কে বৈচিত্র্য আনতে যাচ্ছে

এয়ার কানাডা এই শীতে তাদের বৈশ্বিক নেটওয়ার্কে বৈচিত্র্য আনতে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা ল্যাটিন আমেরিকায় ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলায় এই উদ্যোগ নিয়েছে আকাশ পরিবহন প্রতিষ্ঠানটি।

- Advertisement -

এয়ার কানাডা বলেছে, এই শীতে তারা পেরুর রাজধানী লিমায় বিরতিহীন ফ্লাইট চালু করবে। মন্ট্রিয়ল এবং টরন্টো থেকে সপ্তাহে দুইটি ফ্লাইট যাবে লিমায়।

পাশাপাশি মধ্য আমেরিকা ও মেক্সিকোতেও নতুন করে তিনটি ফ্লাইট যোগ করছে এয়ার কানাডা। এগুলো হলো মন্ট্রিয়ল-বেলিজ, টরন্টো-পুয়ের্তো এসকন্ডিডো এবং ভ্যানকুভার-টেপিক, রিভিয়েরা নায়ারিত।

এয়ারলাইনটি বলেছে, ছুটি কাটানোর গন্তব্য হিসেবে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকোর ওয়াক্সাকা ও প্যাসিফিক উপকূলীয় এলাকাগুলোতে শক্তিশালী চাহিদা কাজে লাগাতে চাইছে তারা। এই শীতে এয়ার কানাডা ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৫২টি গন্তব্যে দৈনিক ৫৫টির বেশি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles