বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার - the Bengali Times
ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র‍্যাব-৪। রবিবার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

- Advertisement -

ঘটনার শুরু হয় সকালে। মাহিরা পরীক্ষার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন। কিন্তু নির্ধারিত সময় দুপুর ১টার মধ্যে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।

পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করলে জানা যায়, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। বিষয়টি জানার পরই মাহিরার পরিবারের পক্ষ থেকে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পর থেকেই শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান ও তল্লাশি। এক পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাহিরার অবস্থান সনাক্ত করে তাকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-৪।

বর্তমানে মাহিরা সুস্থ আছেন বলে জানা গেছে। তবে কীভাবে তিনি বসুন্ধরা থেকে সাভারে গেলেন বা নিখোঁজ হলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

- Advertisement -

Related Articles

Latest Articles