রাতে ভিডিও দিও শর্ট ড্রেসে, ছাত্রী-শিক্ষকের ফোনালাপ ফাঁস

রাতে ভিডিও দিও শর্ট ড্রেসে, ছাত্রী-শিক্ষকের ফোনালাপ ফাঁস - the Bengali Times
অভিযুক্ত শিক্ষক সৌমেন মিত্র সংগৃহীত ছবি

দিনের পর দিন ছাত্রীদের কুপ্রস্তাব! এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতের অশোকনগরের শিক্ষকের ফোনালাপের অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব সব মহল। যদিও এ বিষয়ে এখনো অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, অভিযুক্ত শিক্ষকের নাম সৌমেন মিত্র।

- Advertisement -

অশোকনগরের একটি বহু পুরনো স্কুলের ইংরেজির শিক্ষক তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন সৌমেন। তার চরিত্র নিয়ে গুঞ্জন বহুদিনের। এসবের মাঝেই গত বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই শিক্ষকের সঙ্গে ছাত্রীর একটি কল রেকর্ডিং।

(কল রেকডিং যাচাই করা হয়নি)। সেখানে লাগাতার ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় সৌমেনকে। কখনো কেমন পোশাকে ছবি পাঠাতে হবে তা বলেছেন। কল রেকর্ডিংয়ে কখনো বলতে শোনা যাচ্ছে, ‘ভিডিও পছন্দ।

যখনই বলেছি তখনই তো তোমার বোঝা উচিত যে ভিডিও পাঠাতে হবে। রাতে ভালো ভালো ভিডিও দিও, শর্ট ড্রেসে। পুরো সামুদ্রিক ভিডিও।’

গণমাধ্যমটি আরো জানায়, এসবেই থামেননি ওই শিক্ষক। ভিডিও কলে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি স্ত্রীর সম্পর্কে তীব্র আপত্তিকর মন্তব্যও করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ওই শিক্ষকের অডিও। কমেন্ট বক্সে নিন্দার ঝড় বইছে। শাস্তির দাবি জানানোর পাশাপাশি অনেকেই দাবি করেছেন, ওই শিক্ষক আগেও এ ধরনের আচরণ করেছেন। প্রতিবাদ করলে নানা রকম হুমকিও দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles