খোমেনি কোথায় লুকিয়ে আছেন জানি, তবে এখনই হত্যা করব না: ট্রাম্প

খোমেনি কোথায় লুকিয়ে আছেন জানি, তবে এখনই হত্যা করব না: ট্রাম্প - the Bengali Times
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলি খামেনি ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরান নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আপাতত আমরা তাকে হত্যা করব না।’ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আমরা চাই না সাধারণ মানুষের ওপর কিংবা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য্য ফুরিয়ে আসছে।’

অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, ট্রাম্প এর আগে আরও দুটি পোস্টে বলেন, আমাদের এখন ইরানের আকাশে সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি দাবি করেন, ইরানের কাছে উন্নত স্কাই ট্র্যাকিং সিস্টেম ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে। কিন্তু আমেরিকান প্রযুক্তির কাছে তা কিছুই না। সর্বশেষ পোস্টে তিনি স্পষ্ট ভাষায় ইংরেজিতে লিখেছেন— আনকন্ডিশনাল সারেন্ডার। অর্থাৎ শর্তহীন আত্মসমর্পণ (করতে হবে ইরানকে)। ইরানকে তিনি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এর মধ্য দিয়ে।

- Advertisement -

পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে হুঁশিয়ারি
এই অবস্থার মধ্যে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধে ‘আরও পদক্ষেপ নিতে পারেন’। ভ্যান্স বলেন, ইরান বেসামরিক উদ্দেশ্যের চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তিনি ট্রাম্পের সামরিক সংযমের প্রশংসা করে বলেন, ট্রাম্প কেবল আমেরিকান জনগণের লক্ষ্য পূরণেই সেনাবাহিনী ব্যবহার করতে আগ্রহী।

- Advertisement -

Related Articles

Latest Articles